1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় নায্যমূল্যে গরুর মাংস বিক্রয়ের দোকান উদ্বোধন

সাহেব আলী নওগাঁ :
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১০১ বার পঠিত

নওগাঁর মান্দায় নায্যমূল্যে গরুর মাংস বিক্রয়ের দোকান উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ দোকানের শুভ উদ্বোধন করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে প্রসাদপুর বাজারের টিএন্ডটি অফিসের সামনে ন্যায্য মূল্যের এ দোকান উদ্বোধন করা হয়।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকতা দিপংকর পালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া বলেন, জেলা প্রশাসক স্যারের দিক নিদের্শনায় ন্যায্য মূল্যে মাংসের দোকান চালু করা হয়েছে। সপ্তাহের বৃহস্পতিবার এ দোকান চালু থাকবে। ন্যায্য মূল্যের এ দোকানে এক কেজি গরুর মাংস ৫৫০ টাকায় বিক্রি করা হয়। একজন ভোক্তাকে সর্বোচ্চ এক কেজি ও সর্বনিম্ন ২৫০ গ্রাম মাংস দেওয়া হয়েছে। আগামিতে গরুর মাংসের পাশাপাশি খাসির মাংসেরও ব্যবস্থা করা হবে জানিয়েছেন তিনি।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর