1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বিজয়নগরে ট্রাক, মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

বিডি টাইমস ২৪ ডেস্ক :
  • প্রকাশে সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৮৩ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ড্রাম ট্রাক, মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছে। বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার আমতলী বাজারের বারগুড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 
পুলিশ জানায়, আজ ভোর সাড়ে ৫ টার দিকে সিলেটগামী মাইক্রোবাস, পিকআপ ভ্যান ও বিপরীতমুখী কুমিল্লাগামী বালু বোঝাই ড্রাম ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাস যাত্রী হবিগঞ্জ জেলার মাধবপুর থানার রামপুর গ্রামের মানিক মিয়ার মেয়ে শিশু রাইসা (১১মাস), ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল গ্রামের মৃত লুত মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা (৭৫) নিহত হয়।
আহতদের মধ্যে জেলা নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে পাভেল মিয়া (৩০) কে গুরুতর আহতবস্থায় উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়। এছাড়া আহতরা হলেন আবু হানিফ (৪০), রুনা আক্তার (৩৫), সাফিয়া বেগম (৬০), তানভির (১০), আব্দুল হামিদ মাসুদ (৬০), বিল্লাল হোসেন (৩০)। তাদেরকে জেলার পার্শ্ববর্তী  মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয় পরে গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মারগুব তৌহিদ জানান, সড়ক দূর্ঘটনায় হতাহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালে ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর