1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

জেলা প্রশাসনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৭৫ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১০ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অবস্থানরত অসহায় ও ছিন্নমূলদের মাঝে কম্বল বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগ,ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব), মোঃ সাইফুল ইসলাম।
এ সময় সদর  উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ ইকরামুল হক নাহিদ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান  প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, গত তিন/চার দিন ধরে হঠাৎ করে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় অসহায় ও ছিন্নমূল মানুষের কষ্ট বেড়ে যায়। তাই দিনের বেলা দাপ্তরিক কাজ শেষে রাতের বেলা জেলা প্রশাসকের নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে থাকা ২ শত জন অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। পর্যায়ক্রমে পুরো উপজেলায় শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হবে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর