1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চুয়াডাঙ্গার সীমান্তবর্তী নাস্তিপুর থেকে ১ কেজি ১৬৪ গ্রাম ওজনের ১০টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি 

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৮৯ বার পঠিত
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামের একটি আমবাগান থেকে চোরাকারবারীর ফেলে যাওয়া পোটলা হতে ১ কেজি ১৬৪ গ্রাম ওজনের ১০টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল পৌনে ১০টায় অবৈধ স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।   
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের  অধিনায়ক লে.কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান পিএসসি এদিন বেলা দেড়টায় সংবাদকর্মীদের কাছে পাঠানো এক ই-মেইল বার্তায় সংবাদ বিজ্ঞাপ্তীর মাধ্যমে জানিয়েছেন, চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত বারাদী বিওপির এলাকা দিয়ে স্বর্ণ চোরাচালান হবে এমন গোপন সংবাদ পেয়ে তারই পরিকল্পনা এবং দিক-নির্দেশনা মোতাবেক বারাদী বিওপি’র টহল কমান্ডার হাবিলদার খন্দকার ওবায়দুর রহমানসহ একদল বিজিবি সদস্য সীমান্ত  খুঁটির ৮০ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর আমবাগানের মধ্যে অবস্থান নেয়।
বিজিবি টহলদল সন্দেহভাজন এক ব্যক্তিকে ওই এলাকা দিয়ে অতিক্রম করতে দেখে তাকে চ্যালেঞ্জ করলে সে তার কাছে থাকা একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল প্যাকেটি উদ্ধার করে, সেটি জনসম্মুখে খুললে ওই প্যাকেটের মধ্যে খাকী রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২টি পোটলায় আনুমানিক ১ কেজি ১৬৪ গ্রাম (৯৯.৭৯ ভরি) ওজনের ১০টি অবৈধ স্বর্ণের বার পাওয়া যায়।
এ ব্যাপারে হাবিলদার খন্দকার ওবায়দুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় মামলা করে জব্দকরা স্বর্ণের বারগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে চুয়াডাঙ্গা ট্রেজারীতে জমা করা হবে বলে তিনি জানান।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর