1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

গাজীপুরে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি পেশ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
  • প্রকাশে সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১১০ বার পঠিত

গাজীপুরের কাশিমপুর থানা পুলিশ কর্মকর্তাদের শাস্তি, ভূমিদস্যু ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। সোমবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) হেডকোয়াটারের পাশে এসব কর্মসূচি হয়। নগরের কাশিমপুরের ভুক্তভোগী ৪৮টি পরিবারের নারী-পুরুষগণ কাফনের এসব কর্মসূচিতে অংশ নেয়। পরে মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি জমা দেয় তারা।

ভুক্তভোগীরা জানান, গত ৫ আগস্ট এর আগে নয় বছর গোবিন্দবাড়ি এলাকার ভূমিদস্যু ও সন্ত্রাসীরা তাদের উপর ৮ বার সশস্ত্র হামলা চালিয়ে রক্তাক্ত জখম করলেও বিগত সময়ে পুলিশের কাছে অভিযোগ দিয়ে কোন প্রতিকার পাননি তারা। গত ৬ নভেম্বর ভূমিদস্যু ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কাশিমপুর থানায় অভিযোগ দিয়ে ও ভূমিদস্যু চক্র আদালতের আদেশ অমান্য করে স্থাপনা নির্মাণ অব্যাহত রাখে। থানা পুলিশকে বারবার অবহিত করার পরও অদৃশ্য কারণে পুলিশ ভূমিদস্যু সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন আইনি পদক্ষেপ নেয়নি।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর