1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সরাইলে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৯৩ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১ টায় উপজেলার পশ্চিম কুট্টাপাড়া শ্রীডোবা গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার মালিহাতা গ্রামের মোঃ লিয়াকত আলী-(৩৪), একই এলাকার মোঃ শামীম মিয়া-(২০), সদর উপজেলার সাদেকপুর গ্রামের মোঃ সাগর-(২২), সদর উপজেলার বুধল ইউনিয়নের ইসলামবাগ গ্রামের মোঃ আলী আজম-(৩৪) ও সরাইল উপজেলার গুনারা গ্রামের মোঃ শরীফ-(২৩)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সরাইল উপজেলার পশ্চিম কুট্টাপাড়া শ্রীডোবা গ্রামের পরিত্যক্ত ফাইভ স্টার অটোরাইছ মিলের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা ঢাকা-সিলেট মহাসড়কের উপর ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিলো। পরে তাদের তল্লাশী করে ১ টি চাইনিজ কুড়াল এবং  ৪ টি বিভিন্ন সাইজের ছোরা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর