1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল-মানববন্ধন অনুষ্ঠিত, কর্মবিরতিতে যাওয়ার আল্টিমেটাম

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১০৯ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিচ্ছন্নতা-কর্মীদের সুপারভাইজার কিরণ মোল্লার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রোববার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে পৌরসভার কর্মীরা। সকাল ১০ টায় পৌর ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ মোতালেব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন  সমাজকর্মী মোঃ নজরুল ইসলাম, পৌর পানি সরবরাহ শাখা কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম শ্রাবণ, সংরক্ষণ শাখার টিম লিডার দোলোয়ার হোসেন দিলু, মোঃ এমরান হোসেন, মোঃ খালেদ মিয়া, মোঃ তাজুল ইসলাম, মোঃ মনির হোসেন, মোহাম্মদ খা, মিলন খাঁ প্রমুখ।
সভায় বক্তারা বলেন- ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকাকে পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখে পরিচ্ছন্নতা কর্মীরা। সামান্য কারণে তাদের উপর অনেক সময় মারধরের ঘটনা ঘটে। এসব ঘটনার বিচার হয় না বলেই শহরের বিভিন্ন এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা একের পর এক অপরাধ করে যাচ্ছে। বক্তারা অবিলম্বে সুপারভাইজার কিরণ মোল্লার উপর হামলাকারী শহরের কাউতলী এলাকার রাজিব, তানিম ও সাইদুল গংদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির জন্য প্রশাসনের প্রতি দাবি জানান। সমাবেশে আগামী তিন দিনের মধ্যে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মীরা কর্মবিরতিতে যাবে বলে আল্টিমেটাম দেয়া হয়।
উল্লেখ্য গত ১ ডিসেম্বর দুপুরে পেশাগত দায়িত্ব পালনে কিরণ মোল্লা শহরের কাউতলীতে গেলে সন্ত্রাসী রাজিব ও তার সহযোগীরা কিরণ মোল্লার উপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র, রামদা ও চাপাতি দিয়ে নির্মমভাবে কিরণকে জখম করে। কিরণ মোল্লা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর