1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ডুগডুগি বাজার থেকে ১ কেজি ১৭৮ গ্রাম ওজনের ৯টি অবৈধ স্বর্ণের বারসহ ১ চোরাকারবারীকে আটক করেছে বিজিবি

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৮৭ বার পঠিত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী ডুগডুগি বাজার থেকে ১ কেজি ১৭৮ গ্রাম ওজনের ৯টি অবৈধ স্বর্ণেরসহ ১ চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। আটক যুবক রুহুল আমিন (২১) দর্শনা আজমপুর পৌর এলাকার শেখ রফিকুল ইসলামের ছেলে।

রবিবার (৮ ডিসেম্বর) বেলা দেড়টার সময় তাকে আটক করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে.কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান পিএসসি এদিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে মেইল বার্তায় পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েক জিয়াউর রহমানসহ একদল বিজিবি সদস্য সীমান্ত খুঁটি ৭২/২-এস হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ডুগডুগি বাজারে অবস্থান নেন।

এ সময় বিজিবি টহলদল সন্দেহভাজন ১ যুবককে মোটরসাইকেলযোগে উক্ত এলাকা দিয়ে যেতে দেখে তাকে থামাতে বললে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মোটরসাইকেল আরোহীকে জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে তার হেফাজতে স্বর্ণ থাকার কথা স্বীকার করে। মোটরসাইকেলটি তল্লাশি করে হেড নাটের কভারের মধ্যে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় আনুমানিক ১ কেজি ১৭৮ গ্রাম ওজনের ৯টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার করা হয়। সে সময় বিজিবি টহলদলের সদস্যরা চোরাকারবারী হেফাজতে থাকা ১টি মোটরসাইকেল ও ১ টি মোবাইল ফোন সেট জব্দ করে।

এ ব্যাপারে নায়েক জিয়াউর রহমান বাদী হয়ে দর্শনা থানায় মামলা করে আটক আসামীকে দর্শনা থানায় সোপর্দ করেছে। জব্দকরা স্বর্ণের বারগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর