1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সড়ক দুর্ঘটনায় সহকারী উপজেলা শিক্ষা অফিসার নিহত

নাজমুল হাসানঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৭২ বার পঠিত

সড়ক দুর্ঘটনায় নরসিংদী সদরের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান হাফিজ (৪৩)নিহত হয়েছেন। গতকাল গাজীপুর জেলার কালীগঞ্জে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহত নরসিংদী সদর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান হাফিজ এর স্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন।

নরসিংদীর ৯৬ নং শালুর দিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নায়লা আক্তার, নিহত সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমানের স্ত্রী জানান সোমবার গাজীপুর জেলার কালীগঞ্জের মিশন ব্রিজের পাশে বাইক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন তাকে স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৪৩) বছর। এক ছেলে এবং এক মেয়ের জনক নিহত হাফিজুর রহমানের গ্রামের বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলার কারার চর গ্রামে। ছেলেমেয়েরা আব্দুল কাদের মোল্লা ইন্টারন্যাশনাল ইংলিশ স্কুলের শিক্ষার্থী।

নরসিংদী সদরের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান হাফিজ এর মৃত্যুতে প্রাথমিক শিক্ষা পরিবারে শোকের ছায়া নেমে আসে।

নিহতের সহকর্মী নারায়ণগঞ্জ সদরের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা নিহতের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর