1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

মহান বিজয় দিবস উদযাপনে নাসিরনগরে প্রস্তুতিমূলক সভা

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৯৮ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস  উদযাপনের লক্ষ্যে বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরিনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রবিউস সারোয়ার, নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ রমজান আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিম আরেফিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল বাকি, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল কাদির, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এম.এ. হান্নান, সাধারণ সম্পাদক বসির উদ্দিন তুহিন, উপজেলার গোকর্ণ ইউপি চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহিন, জামায়াতে ইসলামির প্রতিনিধি অধ্যাপক সিরাজুল ইসলাম, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবদুর সাত্তার, উপজেলা ইমাম সমিতির সভাপতি  মুফতি মুখলেছুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আকতার হোসেন ভূঁইয়া, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ প্রমুখ।
সভায় সরকারি কর্মকর্তাগন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ,সাংবাদিক, শিক্ষকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর