গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর রঙ্গারটেক এলাকায় মঙ্গলবার সকালে নিজ বাসায় দশম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহত হলেন, উপজেলার মৌচাক ইউনিয়নের তালতলী এলাকার অভিনাশের মেয়ে অরিদ্রা (১৫)। তিনি মালেক চৌধুরী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সফিপুরের রঙ্গার টেক এলাকায় নিজ বাসার আড়ের সাথে ফাঁসিতে ঝুঁলে মৃত্যু বরন করেন অরিদ্রা । তিনি মালেক চৌধুরী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের নিয়মিত দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। মঙ্গলবার সাড়ে ১১ টার দিকে ফাঁসিতে ঝুঁলে মৃত্যুবরণ করেন । কিন্তু ু পুলিশকে কোন খবর না জানিয়ে গ্রামের বাড়ি উপজেলার তালতলী এলাকায় নিয়ে যাওয়া হয় নিহতের লাশ ।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ওই গ্রামের বাড়ি থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল হাসপাতালের মর্গে পেরন করেন ।
কালিয়াকৈর থানার অপারেশন (ওসি) যোবায়ের জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদতাজ উদ্দিন আহমেদ মেডিকেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা গ্রহন করা হবে।