
গাজীপুরের কাপাসিয়ায় নির্যাতনের শিকার ভুক্তভোগীদের শারীরিক,মনোসামাজিক ও আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে প্রচারনা বিষয়ক সার্ভিস ম্যাপিং শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ ডিসেম্বর দুপুরে উপজেলা পরিষদ হলরোমে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আরিফ সরকার, ব্রাকের অগ্নি প্রকল্পের গাজীপুর জেলার টেকনিক্যাল ম্যানেজার মো: হাবিবুর রহমান, অগ্নি প্রকল্পের প্রোজেক্ট অফিসার মজিবুর রহমান সহ বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধি বৃন্দ। উক্ত সার্ভিস ম্যাপিং এর উপর বিস্তারিত আলোচনা করেন গাজীপুর টীমের টেকনিক্যাল ম্যানেজার মোঃ হাবিবুর রহমান ।
অগ্নি প্রকল্পটি মুলত গাজীপুর জেলার স্থানীয় সরকার, জনপ্রতিনিধি ও সুশিল সমাজের প্রতিনিধি ও স্থানীয় সংগঠনকে সম্পৃক্ত করে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা, গণপরিবহন, তৈরি পোশাক কারখানা,ডিজিটাল প্লাটফরম, স্থানীয় কমিউনিটিতে যৌন হয়রানি ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে গনসচেতনতা তৈরি, রিপোর্টিং ও প্রতিকার, আইন সহায়তা ও প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরিতে কাজ করছে।