1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ভারতের অপপ্রচার বন্ধে পুরো জাতি আজ ঐক্যবদ্ধ

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৯০ বার পঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ অধ্যাপক আশরাফ আলী আকন বলেছেন, আমরা বন্ধু চাই, ভারতের দাসত্ব চাই না। আমরা মিত্রতা চাই কিন্তু অধীনতা চাই না। ভারতের অপকর্ম, অপপ্রচার বন্ধে পুরো জাতি আজ ঐক্যবদ্ধ।

ভারতের যে কোনো আগ্রাসন এ দেশের জনগণ জীবন ও রক্ত দিয়ে প্রতিহত করতে প্রস্তুত। ভারতকে আর ছাড় দেওয়া হবে না।

বুধবার (৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমির সামনের রাস্তায় গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।

বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল অংশ নেন।

আশরাফ আলী আকন বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ও জাতির দুশমন। তাকে যে দেশ আশ্রয় দিয়েছে সে দেশও বাংলাদেশের শত্রু। ভারতকে আমরা বন্ধু রাষ্ট্র মনে করলেও ভারত তা মনে করে না। ভারত বারবার বাংলাদেশে তাদের আগ্রাসী মনোভাব বিভিন্নভাবে জাহির করে। সামনে থেকে ভারত যদি প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তাদের নীতি ও পলিসির পরিবর্তন না করে তাহলে ভারতের ব্যাপারে আমাদেরকে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর