1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

কালিয়াকৈরে ১০হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কালিয়াকৈরে (গাজীপুর) প্রতিনিধি :
  • প্রকাশে সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৯৯ বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ডাইনকিনি এলাকা থেকে মঙ্গলবার বিকেলে ১০ হাজার ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ওয়ালিউর রহমান (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব ১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের দল ।

পরে আটককৃত ওই মাদক ব্যবসায়ীকে রাতে কালিয়াকৈর থানায় হস্তান্তর করলে বুধবার দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় গাজীপুর জেল হাজতে প্রেরণ করে পুলিশ। আটককৃত ওই ব্যক্তি হলেন গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ডাউন ডাঙ্গা গ্রামের জিল্লাল শেখের ছেলে। সে উপজেলার চন্দ্রা ডাইনকিনি এলাকায় ভাড়া বাড়িতে থেকে মাদক ব্যবসা করতো ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় মঙ্গলবার বিকেলে ডাইনকিনি এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় ‍‍ র‍্যাপিট একশন ব্যাটালিয়ন ১ এর দল।

এসময় তার কাছ থেকে ১০ হাজার ৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।পরে রাত সাড়ে আটটার দিকে কালিয়াকৈর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। কালিয়াকৈর থানায় ওসি অপারেশন মোঃ যুবায়ের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান। আটককৃত ব্যক্তি কে বুধবারে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর