1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

ব্রাহ্মণবাড়িয়ায় জমি সংক্রান্ত বিষয়ে সহদর ভাইয়ের সাথে প্রতারণার অভিযোগ। 

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১০২ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাউতলী দক্ষিণপাড়া (হাবিবউল্লাহ রোড) এলাকায় পৈত্রিক জমি সংক্রান্ত বিষয় নিয়ে আপন সহদর ভাইদের বিরুদ্ধে হুমকি, ধমকি, হামলা মামলা দিয়ে হয়রানি ও প্রতারণার অভিযোগ পাওয়া গেছে।
ব্যাপক তথ্য অনুসন্ধান ও মামলার নথি অনুসারে জানা যায়, কাউতলী দক্ষিণপাড়া (হাবিবউল্লাহ রোড) এলাকার মৃত আলী আযম এর ছেলে সিরাজ মিয়া (৭০), ফায়েজ মিয়া (৬৫), নিয়াজ মিয়া (৬০),ও আওয়াল মিয়া ( ৫০) গংদের বিরুদ্ধে তাদের আপন ছোট ভাই জামাল মিয়া (৪৭) অভিযোগ করে বলেন, দীর্ঘ প্রায় ১৫ বছর আগে আমি তাদের কাছ থেকে জমি ক্রয়ের উদ্দেশ্যে ২ লক্ষ টাকা দেই। তারা টাকা নেয়ার সময়, বায়নাপত্র দলিল করে দিলেও, আমাকে ১৫ বছর অতিবাহিত হলেও সাব-কবলা
দলিল না করে দিয়ে ওই সম্পত্তি জনৈক আরেক ব্যক্তির কাছে বিক্রি করে দেয়।
এই বিষয়ে আমি কিছু বলতে গেলে আমাকে প্রতিনিয়ত প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এরই ধারাবাহিকতায়, গত ২৬ নভেম্বর ২০২৪ ইং তারিখে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি মিথ্যা মামলা দিয়ে আমাকে ৪ দিন জেল খাটিয়ে এনেছে। আমি ফৌজদারী কার্যবিধির ১৪৫ ধারা মোতাবেক মামলা করেছি, যা এখনও চলমান রয়েছে। যার পি মামলা নং- ০৫/২০২৪ ইং। আমি বি এস এ ৩২ শতক আমার পৈতৃক সম্পত্তির মালিক। আমি তাদের মানসিক নির্যাতনের কারণে আমার পৈত্রিক বাড়ি ছেড়ে ভাদুঘর গিয়ে থাকি। তারপরও তাদের হাত থেকে আমি বাঁচতে পারছি না। যে কোনো সময়  আমার ভাই নামক সন্ত্রাসীরা আমাকে প্রাণে মেরে ফেলতে পারে। আমি আমার ক্রয়কৃত  জমি চাই।
এসব প্রতারক ও ভয়ংকর  সন্ত্রাসীদের হাত থেকে মুক্তি চাই। এ ব্যাপারে জানতে চেয়ে সিরাজ মিয়ার মুঠোফোনে যোগাযোগ করলে তার মেয়ে রোজী আক্তার বলেন, জামাল আমার ছোট চাচা ঠিক আছে। কিন্তু তার পৈত্রিক যে জায়গা সম্পত্তি ছিলো, সব সে বিক্রি করে দিয়ে ভাদুঘর গিয়ে থাকে। এইসব বিষয়ে কয়েকবার সালিশ দরবার হয়েছে। আবু সাঈদ সরদারও দরবার করেছে, সে মানেনা। আপনি এলাকায় এসে জানেন। তার কোনো জমি নেই। সব জমি সে অনেক আগেই বিক্রি করে দিয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর