1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ইসকন নিষিদ্ধের দাবিতে নাসিরনগরে মানববন্ধন

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৯৪ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভারতে বাংলাদেশের পতাকার অবমাননা, দেশদ্রোহী উগ্র জঙ্গিবাদী সংগঠন ইসকন নিষিদ্ধকরণ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ কে নৃশংসভাবে কুপিয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে আহলে সুন্নাত ওয়াল জামাত, নাসিরনগর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদের সামনের সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে দরবার শরীফের পীর মাশায়েখসহ আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেন।
উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সহ-সভাপতি পীরজাদা মাওলানা সিরাজুল ইসলাম কনা মিয়ার সভাপতিত্বে ও উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের যুগ্ম-সাধারণ সম্পাদক পীরজাদা মাওলানা গোলাম মোহাম্মদ খানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন দাতঁমন্ডল এরফানিয়ার আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা সিরাজুল ইসলাম, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আক্তারুজ্জামান, আহলে সুন্নাত ওয়াল জামাতের বুড়িশ্বর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা নজরুল ইসলাম আজিজি, মাওলানা সৈয়দ ওয়ালী হায়দার, মাওলানা মাসুদ হোসাইন ভূইয়া, উপজেলা গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক মীর মোঃ জাকির হোসাইন, উপজেলা যুবসেনার নেতা মাওলানা মাহমুদ উল্লাহ আশরাফী, মোঃ মাজহারুল হক রাব্বি পাঠান, জুবায়ের আহমেদ, মোখলেছুর রহমান, মোঃ শাহজাহান আমীর, শেখ ছায়েদুল হক, মাওলানা আবু জামাল, রায়হানুল আজিজিসহ আলেম ওলামা ও পীর মাশায়েখগন।
সমাবেশে বক্তারা ইসকন একটি আন্তর্জাতিক উগ্র জঙ্গিবাদী সন্ত্রাসী সংগঠন। বিশ্বের নানা দেশে উগ্রবাদী ও উস্কানিমূলক কর্মকান্ডের কারণে ইসকন নিষিদ্ধ করা হয়েছে। চট্রগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ কে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ইসকনকে নিষিদ্ধ এবং হত্যাকারীদের ফাঁসির দাবি জানান। এর আগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর