1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সবার গায়ে কি সমান গরম লাগে

আহসান হাবিবঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৯৫ বার পঠিত

শীতকালের কথা নিশ্চয়ই আপনার মনে আছে। সবার কি শীত একই পরিমাণ লাগে? ছোট বড় সবার গরম অনুভূতি আলাদা। দেহের আকৃতির জন্য মানুষের ঠান্ডার অনুভূতি কমবেশি হতে পারে। শরীরপৃষ্ঠের ক্ষেত্রফল যত বড়, ঠান্ডায় শরীর তত বেশি তাপ হারায়। ত্বকের নিচে চর্বি বেশি থাকলে কম তাপ ছাড়ে শরীর। নারী ও পুরুষের ঠান্ডার অনুভূতি শরীরের আকৃতির কারণে আলাদা হতে পারে।

ধরা যাক, নারী ও পুরুষের শরীরে একই পরিমাণ চর্বি আছে। শরীরের আকৃতিও সমান। সে ক্ষেত্রে নারীর ওজন কম হওয়ার সম্ভাবনা বেশি। কারণ, নারীর তুলনায় পুরুষের বডি ফ্যাট বা চর্বি ও হাড়ের ঘনত্ব বেশি থাকে। ফলে নারী দ্রুত তাপ হারায়। শীতও লাগে বেশি। ছোটরা ঠান্ডায় কাঁপতে শুরু করে। সে তুলনায় তাপমাত্রা কম না হওয়া পর্যন্ত কাঁপতে শুরু করেন না বয়স্ক ব্যক্তিরা। মানে তাপ হারানো বা উষ্ণ হতে বয়স্কদের সময় লাগে। ছোটরা দ্রুত তাপ হারায়। গরমের বিষয়টিও তেমনই। শুধু শীতের বিপরীতে গরমকে ভাবলেই বুঝতে পারবে, সবার সমান গরম লাগে না। ছোটদের বেশি লাগে।

প্রচণ্ড গরমে শিশুদের যত গরম লাগবে, বড় একজনের ততটা লাগবে না। আবার রোদে কাজ করা লোকের ওপর যতটা প্রভাব পড়বে, ছায়ায় বসে আরাম করা ব্যক্তির ততটা লাগবে না। এসিতে বসে আছে, পর্যাপ্ত পানি ও স্যালাইন খাচ্ছে, তার যতটা সুবিধা হবে, গরমে সুরক্ষার নিয়ম অনুসরণ না করলে ততটা ভুগতে হবে যে রোদে আছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর