1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

সাউথইস্ট ব্যাংক আয়োজিত আইএসও ২০০২২ ট্রানজিশন এবং সুইফট নিরাপত্তা বিষয়ক কর্মশালা

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১০৪ বার পঠিত

সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসি. ট্রেনিং ইনস্টিটিউটে “ট্রানজিশনিং টু আইএসও অ্যাওয়ার্নেস ২০০২২ এবং ওন সুইফট সিকিউরিটি” শীর্ষক একটি কর্মশালার আয়োজন করে, যেখানে ব্যাংকের বিভিন্ন অনুমোদিত ডিলার (এডি) শাখার এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের ৫৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবুল বাশার, এসএভিপি, ব্র্যাক ব্যাংক পিএলসি এবং কাজী মোঃ ইরফানুল হক, এসএভিপি, সাউথইস্ট ব্যাংক পিএলসি.। প্রশিক্ষণের আলোচ্য বিষয় হিসেবে আইএসও ২০০২২ মাইগ্রেশন, সিবিপিআর প্লাস এর প্রভাব, সিস্টেম আপডেট এবং সুইফট নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়।

সাউথইস্ট ব্যাংক পিএলসি. এর ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন কর্মশালার সমাপনী বক্তব্যে সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণে নীতিমালার যথাযথ বাস্তবায়ন এবং গ্রাহকের সম্পদের সুরক্ষার উপর প্রভূত গুরুত্ব তুলে ধরেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর