1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

নওগাঁয় সামাজিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সুধী সমাবেশ অনুষ্ঠিত

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৯১ বার পঠিত

নওগাঁয় সামাজিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলার সংক্রান্ত সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৩টায় নওগাঁ পুলিশ লায়েন্সে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আলমগীর রহমান।

নওগাঁ পুলিশ সুপার মো: কুতুব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেজর মোহাঃ মাহমুদুর রহমান পিএসসি, নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক নান্নু, জেলা বিএনপির সাবেক সভাপতি নজমূল হক সনি, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, বিএনপির সদস্য সচিব মো: বায়েজিদ হোসেন পলাশ,বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুর রাকিব, জেলা সেক্রেটারি এ্যাড আ স ম সায়েম, নওগাঁ জজ কোর্টের পিপি (পাবলিক প্রসিকিউটর) এ জেড এম রফিকুল আলম বৈসম্য বিরধি ছাএ সমন্বয়ক রিয়াদুস সালেহিন সহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সুশীল ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন ও সাংবাদিক বৃন্দ।

প্রধান অথিতি তাঁর বক্তব্যে বলেন, গত ৫ আগস্ট এর পর দেশ এক নতুন পথ খুঁজে পেয়েছে। দেশের বিরোদ্ধে নানা ষড়যন্ত্র অব্যাহত আছে। এ ব্যাপারে দেশের নাগরিককে সচেতন থাকতে হবে। দেশের আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সাধারণ জনগণের পাশাপাশি বাংলাদেশ পুলিশ সচেতন রয়েছে।

সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে নওগাঁ জেলার পুলিশের সফলতার চিত্র তুলে ধরেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর