1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় বিজেপির অভিযানে ৩ দিনে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১০৩ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরের ৬০ ব্যাটালিয়নের অভিযানে গত তিন দিনে প্রায় এক কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
গত ২৮ নভেম্বর থেকে ৩০ নভেম্বর রাত পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে নয় ধরণের এই পণ্য জব্দ করে বিজিবি।
রোববার সকালে বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এ এম জাবের বিন জব্বার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার কর্ণেল বাজার, কসবা উপজেলার মাদলা, মঈনপুর এবং কুমিল্লা জেলার বড়জ¦লা, খাড়েরা, শংকুচাইল, শশীদল এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়। উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে, মেহেদী ১৬৭০ পিস, অলিভ ওয়েল ১০৩৪ বোতল, পটকা এক লাখ ৩১ হাজার ৭২০ পিস, চাল ১৩৫০ কেজি, চিনি ১৩ হাজার ৯৫ কেজি, রসুন ১২৫ কেজি, কফি ১২৮ কেজি, হুইস্কি ২৮ বোতল ও গাঁজা ১৮ কেজি।
জব্দ করা এসব পণ্যের মূল্য ৯৯ লাখ ৫৩ হাজার ১৯০ টাকা। এসব পণ্যের বেশিরভাগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া অফিসে জমা দেয়া হয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর