
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আযম (বীরপ্রতীক) বলেন, ‘মুক্তিযুদ্ধে অংশ না নিয়েও যারা তালিকাভুক্ত হয়েছেন তারা জাতির সঙ্গে প্রতারণা করেছেন। এই প্রতারকদের চিহ্নিত করা আমাদের সবার দায়িত্ব।
রবিবার (১ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। নির্বাচন নিয়ে উপদেষ্টা ফারুক-ই-আযম বলেন, ‘আমরা সংস্কার থেকে নির্বাচন, সবটাই সম্পন্ন করবো।