1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

টাঙ্গাইলে ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৮ জাতীয় ক্রীকেট টুর্নামেন্ট শুরু

সোহেল রানা, টাঙ্গাইলঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৫১ বার পঠিত

টাঙ্গাইলে ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৮ জাতীয় ক্রীকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ শুরু হয়েছে। রবিবার (০১ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বাংলাদেশ ক্রীকেট বোর্ডের সার্বিক সহযোগীতায় ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৮ জাতীয় ক্রীকেট টুর্নামেন্ট শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার। অনুষ্ঠানটি সঞ্চাণায় ছিলেন টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসার মো. আফাজ উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন সহকারী বিভাগীয় কোচ (ঢাকা বিভাগ উত্তর) দায়িত্ব প্রাপ্ত টাঙ্গাইল ও টুর্নামেন্টের সিলেক্টর আরাফাত রহমান, টাঙ্গাইল ক্রীকেট খেলোয়ার কল্যান সমিতির সভাপতি আবু নাসের মানিক, টাঙ্গাইল জেলা দলের ম্যানেজার ও সাবেক ক্রীড়া সংস্থার সদস্য শাহ আজিজ তালুকদার বাপ্পি, ঢাকা মোহামেডান স্পোটিং ক্লাবের হকি দলের সহকারী ম্যানেজার ও সাংবাদিক মো. সোহেল রানা, সাবেক ও বর্তমান ক্রিকেট খেলোয়ারসহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদিকবৃন্দ।

উদ্বোধন ম্যাচে কিশোরগঞ্জ ও ময়মনসিংহ জেলা অংশগ্রহন করেন। এই ম্যাচে পরিচালনায় আম্পিয়ার হিসেবে লিটন ও উত্তম এবং স্কোরার হিসেবে শামছুদুল আক্তার শামীম দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, এই টুর্নামেন্টে ৫ টি জেলা অংশগ্রহন করবে। জেলাগুলো হল- ময়মনসিংহ, কিশোরগঞ্জ , নেত্রকোনা, গাজীপুর ও নরসিংদী।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর