1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

শাহ্জালাল ইসলামী ব্যাংকের “বার্ষিক ঝুঁকি ব্যবস্থপানা সম্মেলন-২০২৪” অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

৩০ নভেম্বর ২০২৪ইং তারিখে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র “বার্ষিক ঝুঁকি ব্যবস্থপানা সম্মেলন-২০২৪” হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ব্যবস্থপানা পরিচালক জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন ডিপার্টমেন্ট এর পরিচালক জনাব আ. ন. ম. মঈনুল কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান ও রিক্স ম্যানেজমেন্ট কমিটির সদস্য জনাব মোহাম্মদ ইউনুছ, ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব আক্কাচ উদ্দিন মোল্লা ও ব্যাংকের পরিচালক জনাব মো: সানাউল্লাহ সাহিদ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন ডিপার্টমেন্ট এর যুগ্ম পরিচালক মোছা: নাজমিন নাহার সভায়উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন।

হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে আলোচকবৃন্দ ব্যাংকের সামগ্রিক ঝুঁকি পর্যালোচনা, ঝুঁকি ব্যবস্থপানাকাঠামো, ঝুঁকি প্রশমন পদ্ধতি, মূলধন ব্যবস্থপানা, বিনিয়োগে ঝুঁকি ব্যবস্থপানা, মানি লন্ডারিং সম্পর্কিত ঝুঁকি এবং ভবিষ্যতে ঝুঁকি মোকাবেলার জন্য যাবতীয় পদক্ষেপ সম্পর্কে বিশদ আলোচনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের রিক্স ম্যানেজমেন্ট বিভাগের ইভিপি জনাব মোহাম্মদ আবু ছায়েম।

সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থপানা পরিচালক জনাব আব্দুল আজিজ ও জনাব এম. আখতার হোসেন, উপব্যবস্থপানাপরিচালক জনাব ইমতিয়াজ ইউ. আহমেদ ও জনাব এম. এম. সাইফুল ইসলাম এবং প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ ও বিভিন্ন বিভাগের প্রধান, ১৪০টি শাখা ও ৪টি উপশাখার ব্যবস্থাপকসহ সকল পর্যায়ের মোট ৯ (নয়) শতাধিক কর্মকর্তাবৃন্দ উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর