1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেল এর অফিসিয়াল ভিজিট প্রোগ্রাম অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৯০ বার পঠিত

ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেল এর অফিসিয়াল ক্লাব ভিজিট অব দি ডিস্ট্রিক্ট চেয়ারম্যান ৩০ নভেম্বর রাজধানীর রাওয়া ক্লাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব ডিস্ট্রিক্ট-৩২৮ চেয়ারম্যান শাহানা আলম নির্ঝর। একই দিনে ক্লাবটির জেনারেল মিটিং এবং ফান এন্ড ফেলোশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ভাইস চেয়ারম্যান জেসরিনা হায়দার, শামীম খন্দাকার, প্রাক্তন ডিস্ট্রিক্ট চেয়ারম্যান শাহিনা রফিক, ডিস্ট্রিক্ট সেক্রেটারি মাহমুদা মাহবুব রুমা।এ সময় ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেল এর প্রেসিডেন্ট নাহিদ ফরমান ও সেক্রেটারি রায়ানা আকন্দসহ ঢাকা নাইটিঙ্গেল ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে থেলাসেমিয়া ফাউন্ডেশনকে ২টি হুইল চেয়ার, আলোর প্রদীপকে সেলাই মেশিন, স্পর্শ ফাউন্ডেশন ও বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনকে নগদ অর্থ অনুদান দেওয়া হয়।

ইনার হুইল ক্লাব নারীদের একটি জনসেবামূলক আন্তর্জাতিক সংগঠন, যা বিশ্বের প্রায় প্রতিটি দেশে কার্যক্রম পরিচালনা করে আসছে। এ সংগঠনের সদস্য ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেল। সংগঠনটি নারী ও শিশুদের উন্নত জীবন গঠনের পাশাপাশি দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনের মানোন্নয়নে কাজ করে আসছে। তাদের কার্যক্রমের মধ্যে রয়েছে স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি ও পরিবেশ উন্নয়ন। একই সঙ্গে বন্ধুত্ব ও অবলম্বন বাড়ানোর প্রত্যয়ে নিয়োজিত রয়েছেন এ সংগঠনের প্রতিটি সদস্য।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর