1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

কসবা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১০৮ বার পঠিত
oplus_0
দীর্ঘ ১৫ বছর পর ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার তিনলাখ পীর বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া। 
কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ ফখরুদ্দিন আহমেদের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া, জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট এম এ মান্নান, সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, গত ১৬ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা অঘোষিত কারাগারে বন্দী ছিল। আমাদের দুর্ভাগ্য সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আমাদের এলাকার সন্তান। সে এলাকায় ১৭ টি খুন করেছে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমরা দীর্ঘদিন সম্মেলন করতে পারি নাই। সম্মেলন সফল করায় নেতাকর্মীদের অভিনন্দন জানায় বক্তারা।
উল্লেখ্যঃ কসবার উপজেলার ১০ টি ইউনিয়ন ও পৌরসভার ৯ টি ওয়ার্ড থেকে বিপুল সংখ্যাক নেতাকর্মী সম্মেলনে অংশ গ্রহণ করে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর