1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সাভারে গাছ চুরি করে বিক্রি করার সময় গাছসহ ট্রাক জব্দ করেছে পুলিশ।

এসকে সুলতান, সাভার :
  • প্রকাশে সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৯২ বার পঠিত

আজ সকালে সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের গান্ধারিয়া এলাকায় এঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সম্প্রতি গান্ধারিয়া এলাকায় সাভার থানা অসহায় পরিবার পূর্ণবাসন বহুমুখী সমবায় সমিতির লিজ কৃত জমি থেকে বিভিন্ন ফলজ ও বনজ গাছ কেটে বিক্রি ভাঙচুর.মারধর ও লুটপাটের অভিযোগে গনি, হাকিম, মনির, আলমগীর ,আব্দুল গফফার, দের বিরুদ্ধে ভুক্তভোগীরা আদালতে দুটি মামলা দায়ের করেন।

পরে আজও জোরপূর্বক ভাবে কেটে রাখা গাছ ট্রাকে করে বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা গাছসহ ট্রাক আটক করে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছসহ ট্রাক আটক করে। এসময় অভিযুক্ত সন্ত্রাসীরা দ্রæত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদ এর জন্য একজনকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা আরও জানান,অভিযুক্ত সন্ত্রাসীরা সেখানে নানা অপরাধমূলক কর্মকান্ডে জড়িত তাদের গ্রেপ্তার করে দ্রæত বিচারের আইনের আওতায় এনে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। জব্দ কৃত গাছের মূল্য আনুমানিক কয়েক লক্ষ টাকা বলে জানিয়েছেন পুলিশ।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন একজনকে আটক করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যারা জড়িত তাদেরকে সবাইকে আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর