1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত

মোঃ ওমর ফারুকঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৯৭ বার পঠিত

রাজধানীর মিরপুরে অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে অনুষ্ঠিত হলো উৎসবমুখর ক্লাস পার্টি। সহ-পাঠক্রমিক কার্যক্রমের অংশ হিসেবে হৈ চৈ আর আনন্দে মাতোয়ারা ক্লাস পার্টির উদ্বোধন করেন কলেজের সম্মানিত রেক্টর প্রফেসর তরুণ কান্তি বড়ুয়া।

গত ২৫ নভেম্বর অনুষ্ঠিত ক্লাস পার্টির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের অধ্যক্ষ সুদীপ কুমার মন্ডল, গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সহকারি অধ্যাপক মো. জাকিদুল ইসলাম, প্রভাষক মোস্তাকিয়া মাহমুদা পারভীন এবং ক্লাস পার্টি-২০২৪ আয়োজনের আহবায়ক ড. অমর কান্তি চাকমা। প্রাণবন্ত এই সহ-পাঠক্রমিক কার্যক্রমে অংশগ্রহণ করেন কলেজের সকল শিক্ষক-শিক্ষিকাগণ এবং ছাত্রছাত্রীবৃন্দ।

ক্লাস পার্টি-২০২৪ এর উদ্বোধন প্রাক্কালে কলেজের রেক্টর প্রফেসর তরুণ কান্তি বড়ুয়া বলেন, ‘বছরের পুরো সময় আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা অতিবাহিত করে গতানুগতিক ক্লাস, পরীক্ষা আর নানাবিধ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে।

আজকের দারুণ এই দিনটি আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের জন্য অবশ্যই ব্যতিক্রম কারণ এখানে তারা সুযোগ পাবে মেলবন্ধন আর মনন বিকাশের।’ রেক্টর বলেন, কোমলমতি ছাত্রছাত্রীদের কাছে তার প্রিয় বিদ্যায়তন ও শিক্ষার পরিবেশকে আনন্দময় করে তুলতে সহ-পাঠক্রমিক কার্যক্রমের অংশ হিসেবে ক্লাস পার্টির আয়োজন; যা তাদের জড়তা দূর করে এবং আত্মবিশ্বাসী হতে সহায়তা করে।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর