1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

বিএসএফ’র গুলিতে কসবায় ২ বাংলাদেশী আহত

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৯২ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যের (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। এঘটনায় মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত দুই দেশের পতাকা বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে।
গুলিতে আহতরা হলেন নেত্রকোনা জেলার বারহাট্টার আজিজ মিয়ার ছেলে মোঃ রুকন উদ্দিন (৩৫) ও  কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে জাকির হোসেন (৩০)। বর্তমানে তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে কসবা উপজলোর বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি রুকন ও জাকির আহত হন। তাদেরকে উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মুখ, হাত ও শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে বলে আহতের স্বজনসহ কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানিয়েছেন।
এদিকে মঙ্গলবার দুপুরে কসবা উপজেলার পুটিয়া সীমান্তের ২০৫০ পিলার এলাকায় দুই দেশের বিএসএফ ও বিজিবির পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ.এম.জাবের বিন জব্বারসহ বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন।
একাধিকবার চেষ্টা করেও মুঠোফোন না ধরায় বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ.এম জাবের বিন জব্বারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকর্মীদের তিনি জানান, নিরস্ত্র বাংলাদেশির উপর গুলি চালানোর ঘটনায় দুই দেশের পতাকা বৈঠকে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। বিএসএফ বিষয়টি নিয়ে তদন্ত করবে এবং দোষী সাবস্ত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর