1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় আইন-শৃংখলা কমিটির সভায় যানজট নিরসনে শহরের দুটি রাস্তা ওয়ানওয়ে করার দাবি

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৭৭ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাসিক আইন-শৃংখলা কমিটির সভা  মঙ্গলবার দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাফফর হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, ইউপি চেয়ারম্যান কামরুল হাসান, ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, ইউপি চেয়ারম্যান আবদুল হাকিম মোল্লা প্রমুখ।
সভায় বক্তারা যানজট নিরসনে শহরের পুরাতন কোর্ট রোড ও মসজিদ রোডকে ওয়ানওয়ে, আইন-শৃংখলা পরিস্থিতি আরো উন্নত করতে সদর উপজেলার বুধল ইউনিয়নে ও সুলতানপুর ইউনিয়নে দুটি পুলিশ ফাঁড়ি নির্মান করার দাবি জানান।
সভায় বক্তারা বলেন, সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের আমীরপাড়ায় আশ্রয়ণ প্রকল্প এলাকায় ও তালশহর পূর্ব ইউনিয়নে মাদক ব্যবসায়ীরা প্রকাশ্যে মাদকের ব্যবসা করছে।
সভায় যানজট নিরসনে দিনের বেলায় শহরে পণ্যবাহী ট্রাক ঢুকতে না দেয়ার এবং শহরের ছাতিপট্টি থেকে আনন্দ বাজার নৌকাঘাট পর্যন্ত নিউ মার্কেটের পিছনের রাস্তায় থাকা কসাইখানা অপসারণ এবং ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দালাল দৌরাত্ম বন্ধ করার দাবি জানান।
সভায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুক্তা গোস্বামী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ইসমাইল হোসেন ও সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর