1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

অতি সত্বর নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ- মোশাররফ হোসেন

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

গত ষোল বছরে নির্বাচন কমিশন ধংস করে দিয়ে গেছে শেখ হাসিনা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে  নির্বাচন কমিশন সংস্কার করে অতি সত্বর নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ কাজ বলে মন্তব্য করেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল তিনটায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে হতাহতদের সাথে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক্তার শাহিদুল হাসান (বাবুল), সভাপতি, ড. মোশারফ ফাউন্ডেশন, যুব কল্যাণ কর্মসূচি। সঞ্চালনায় ছিলেন এনামুল হক সফর তালুকদার , সাধারণ সম্পাদক, ড. মোশাররফ ফাউন্ডেশন, যুব কল্যাণ কর্মসূচি।

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক- ড. খন্দকার মারুফ হোসেন সচিব, ড. মোশাররফ ফাউন্ডেশন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বিজ্ঞ আইনজীবী সুপ্রিম কোর্ট। মোঃ আনোয়ার হোসেন আনন্দ সভাপতি, ঢাকাস্থ দাউদকান্দি জাতীয়তাবাদী যুব ফোরাম। মোঃ মেহেদী হাসান সাধারণ সম্পাদক, ঢাকাস্থ দাউদকান্দি জাতীয়তাবাদী যুব ফোরাম।

এছাড়াও উপস্থিত ছিলেন মিয়া মোঃ মিজানুর রহমান, কেন্দ্রীয় শ্রমিক দল। সাইফুল আলম ভূঁইয়া আহ্বায়ক, বাংলাদেশ পরিবহন মালিক সমিতি। আবুল হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক, কুমিল্লা উত্তর জেলা বিএনপি। এম এ আবদুল লতিফ ভূঁইয়া আহব্বায়ক, দাউদকান্দি উপজেলা বিএনপি। জসিম উদ্দিন আহমেদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি। নুর মোহাম্মদ সেলিম সরকার। শওকত চৌধুরী পিটার, মেহেদী হাসান সেলিম ভূঁইয়া, খন্দকার মাহবুব হোসেন তুষার প্রমূখ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর