1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চুয়াডাঙ্গা পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে প্রান্তিক নারীদের জন্য সপ্তাহব্যাপী সাশ্রয়ী বাজার কর্মসূচীর উদ্বোধন

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১৪১ বার পঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রান্তিক নারীরা দান বা সাহায্য নিচ্ছেনা। সে কারনে তাদের হাতে সাশ্রয়ী মূল্যে খাদ্য সামগ্রী তুলে দেয়ার উদ্যোগ নিয়েছে চুয়াডাঙ্গা পুলিশ নারী কল্যাণ সমিতি। রবিবার (১৭ মার্চ) বেলা ১১টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে সপ্তাহব্যাপী সাশ্রয়ী বাজার কর্মসূচীর উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী জান্নাতুল ফেরদৌস ও উপদেষ্টা জেলা পুলিশ সুপার আর.এম.ফয়জুর রহমান।

সপ্তাহব্যাপী শতাধিক প্রান্তিক নারী ১০টি খাদ্যসামগ্রী অর্ধেক মূল্যে পাবেন। নারীরা ২৫ টাকা কেজি দরে চাল, ৪০ টাকা কেজি দরে ডাল, ৮০ টাকা কেজি দরে তেল, ৬৮ টাকা কেজি দরে চিনি, ১৫ টাকা কেজি দরে আলু, ২৮ টাকা কেজি দরে পেঁয়াজ, ৫০ টাকা কেজি দরে ছোলা, ৬৪ টাকা কেজি দরে মুড়ি, ৪৫ টাকা কেজি দরে বেসন ও ৮৫ টাকা কেজি দরে খেঁজুর কিনতে পারবেন।

উপস্থিত প্রান্তিক নারীরা জানান, বাজার মূল্যের চেয়ে অর্ধেক মূল্যে পুলিশ নারী কল্যাণ সমিতির পক্ষ থেকে খাদ্য সামগ্রী কিনতে পেরে তারা খুশি এবং এ উদ্যোগ অব্যাহত রাখার আবেদন জানান তারা।

চুয়াডাঙ্গা পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী ও পুলিশ সুপার পত্নী জান্নাতুল ফেরদৌস বলেন, রমজান উপলক্ষ্যে চুয়াডাঙ্গার দরিদ্র নারীদের পাশে দাঁড়িয়েছি এবং তাদের কাছে বাজার মূল্যের তুলনায় অর্ধেক মূল্যে সপ্তাহব্যাপী প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিক্রি করা হবে।

এসময় উক্ত সমিতির উপদেষ্টা পুলিশ সুপার আর.এম.ফয়জুর রহমান জানান, পুলিশ নারী কল্যাণ সমিতির এ কর্মসূচীর জন্য পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা করা হচ্ছে। প্রথম দিনে সাশ্রয়ী বাজারে যে সাড়া পাওয়া গেছে তা আমাদের ভালো লেগেছে। কারণ দরিদ্র নারীরা বাজার মূল্যের তুলনায় অর্ধেক মূল্যে তাদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনতে পেরেছে। তারা দান বা সাহায্য নিচ্ছে না। সপ্তাহব্যাপী এ সাশ্রয়ী বাজার থেকে নারীরা তাদের ইচ্ছামত ১০টি পণ্য অর্ধেক মূল্যে কিনে উপকৃত হবে। এসময় জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর