1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সাউথইস্ট ব্যাংক পিএলসি. টাইনি টটস ও সামার ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এর মধ্যে সমঝোতা স্মারক 

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১০৬ বার পঠিত

সাউথইস্ট ব্যাংক পিএলসি. টিউশন ফি কালেকশন সার্ভিস, পে-রোল ব্যাংকিং এবং অন্যান্য ব্যাংকিং পরিষেবা প্রদানের জন্য ব্যাংকের হেড অফিসে টাইনি টটস ও সামার ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দীন মো: ছাদেক হোসাইন এবং টাইনি টটস এবং সামার ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এর অধ্যক্ষ আনজুম হোসাইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন।

এই চুক্তির আওতায়, টাইনি টটস ও সামার ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল ব্যাংকের বিস্তৃত ডেলিভারি চ্যানেলের মাধ্যমে টিউশন ফি সংগ্রহের সুবিধা উপভোগ করবে। শিক্ষার্থীরা সহজেই ইন্টারনেট ব্যাংকিং, ব্যাংকের মোবাইল অ্যাপ অথবা ওভার দ্য কাউন্টার পরিষেবার মাধ্যমে তাদের টিউশন ফি প্রদান করতে পারবে এবং স্কুল ব্যাংকিং সুবিধার সুফল উপভোগ করতে পারবে। এছাড়াও, উভয় প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মীরা ব্যাংকের পে-রোল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে তাদের বেতন ও অন্যান্য সুবিধা নির্বিঘে¥ গ্রহণ করতে পারবেন।

সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর উপ ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী ও মাছুম উদ্দিন খান এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর