1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মুজিব আদর্শে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলবে হবে-প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার

নওগাঁ প্রতিনিধি:
  • প্রকাশে সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১৭৪ বার পঠিত

‘মুজিব আদর্শে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলবে হবে, যাতে করে আজকের শিশুরা বঙ্গবন্ধু ও বাংলাদেশের সঠিক ইতিহাস জানতে পারে। ” ধামইরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার এম.পি উপরোক্ত কথাগুলো বলেন।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার এম.পি ছাড়াও উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বাংলাদেশ পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা ও পৌর আওয়ামীলীগ, স্বাস্থ্য কমপ্লেক্সে, পল্লী বিদ্যুৎ অফিস, ধামইরহাট চকময়রাম সরকারি, সফিয়া পাইলট ও বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা প্রেস ক্লাব, ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান পুষ্পুস্তবক অর্পন করেন।

পরে বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও আসমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. স্বপন কুমার বিশ্বাস, কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ফরহাদ হোসেন, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, সঞ্চালক যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান সহ বিভিন্ন সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর