1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

এনসিসি ব্যাংক বগুড়ায় নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ এবং ঋণ বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১০২ বার পঠিত

এনসিসি ব্যাংক পিএলসি. এর উদ্যোগে এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় ১০০ জন নারী উদ্যোক্তার জন্য তিন দিনব্যাপী “নারীদের ক্ষমতায়নে আর্থিক শিক্ষা ও কারিগিরী দক্ষতা বিষয়ক” প্রশিক্ষণ কোর্স সম্প্রতি বগুড়ার গ্রাম উন্নয়ন কর্ম (গাক) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মোঃ সাইফুজ্জামান প্রধান অতিথি হিসেবে এবং এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম.শামসুল আরেফিন গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থেকে ৫ জন নারী উদ্যোক্তার মাঝে ঋণ বিতরণ করেন। বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজা এর সভাপতিত্বে এসময় বগুড়া জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া, বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মোঃ ইকবাল মহসিন, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক এ. কে.এম মফিজুল ইসলাম ও বগুড়ার উপ-পরিচালক মোঃ তোসাদ্দেক হোসেন, এনসিসি ব্যাংকের এসভিপি এবং হেড অব উইমেনস ব্যাংকিং ও ডেপুটি হেড অব ফিন্যান্সিয়াল ইনক্লুশন সেল নিঘাত মমতাজ, এসভিপি ও হেড অব হিউম্যান রিসোর্সেস ডিভিশন এ. এইচ. এম. আবদুস সাদিক খান, এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন এবং এসভিপি ও হেড অব সিআরএম-সিএমএসএমই মোঃ সোলায়মান-আল-রাজীসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের ও বগুড়া শাখার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে এনসিসি ব্যাংকের পক্ষ থকে তৈরী পোশাক বিষয়ে ১০ জনকে সেলাই মেশিন এবং গবাদিপশু পালন বিষয়ে ১০ জনকে ভেটেরিনারি উপকরণ পুরষ্কার হিসেবে বিতরণ করা হয়।

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মোঃ সাইফুজ্জামান বলেন, দেশের যুবকদের আত্ম-কর্মী হিসেবে গড়ে তুলতে কাজ করছে যুব উন্নয়ন অধিদপ্তর। প্রতি বছর প্রায় ৪ লক্ষ যুবক ও যুব নারীদের বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অনেকেই ফ্রিল্যান্সিং বিষয়ে প্রশিক্ষণ নিয়ে বৈদেশিক মুদ্রা উপার্জন করছে যা দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে। তিনি এই উদ্যোগে এগিয়ে আসার জন্য এনসিসি ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম.শামসুল আরেফিন বলেন, সরকারের টেকসই উন্নয়ন কর্মসূচীর আলোকে এনসিসি ব্যাংক সব জনগোষ্ঠীকে আর্থিক খাতের আওতায় আনার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে নারীর ক্ষমতায়ন তথা দেশে নারী উদ্যোক্তা তৈরী এবং নারীদের অর্থনৈতিক কর্মকান্ডে আরো বেশী সম্প্ক্তৃ করতে এই প্রশিক্ষণ কর্মসূচী আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষণ কর্মশালাটি নারীদের স্বল্প সুদে ঋণ প্রাপ্তিসহ আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে আরো বেশী জ্ঞান আহরণে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজা লাভজনক কাজে বিনিয়োগের সঠিক সিদ্ধান্ত ও সৃজনশীলতার মধ্যে দিয়ে আজকের ক্ষুদ্র উদ্যোক্তগণ বড় উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হবেন এই আশাবাদ ব্যক্ত করেন। তিনি পরিবেশের ক্ষেত্রে পলিথিনের ব্যবহার কমানো এবং জৈব সার ও জৈব কীটনাশক ব্যবহারের প্রতি গুরুত্ব আরোপ করেন। পরিশেষে তিনি এনসিসি ব্যাংক এর উদ্যোগে এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় এই ধরনের প্রশিক্ষণ কোর্স আয়োজনের জন্য উভয় কর্তৃপক্ষকে সাধুবাদ জানান।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর