1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়া টি এ রোড ইলেকট্রিশিয়ান সংগঠনের উদ্যোগে সভা অনুষ্ঠিত-মলিন সভাপতি, জাহিদ হাসান সাধারণ সম্পাদক 

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৯৩ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া টি এ রোড ইলেকট্রিশিয়ান সংগঠনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া রেলগেট সংলগ্ন ফুড গার্ডেনে দ্বি- বার্ষিক আলোচনা সভা ও কমিটি গঠনের লক্ষ্যে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ধনু মিয়া।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া ইলেকট্রিশিয়ান সংগঠনের  সাবেক সভাপতি আবু সাঈদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টি এ  রোডের বিশিষ্ট ব্যবসায়ী ওবায়দুল হক কাজল, বিশিষ্ট ব্যবসায়ী ইসলাম, তসলিম খান, ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সভাপতি জিয়াউল হক, ব্রাহ্মণবাড়িয়া ইলেকট্রিশিয়ান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মলিন মিয়া।
শুভেচ্ছা বক্তব্য রাখেন পারটেক্স কোম্পানির ম্যানেজার রুপন মিয়া,পলি কেবল কোম্পানির ম্যানেজার আরিফুল ইসলাম, সুপার সাইন কেবলের ম্যানেজার মাজারুল ইসলাম, বিজলী কেবলের ম্যানেজার বাহার উদ্দিন এছাড়াও বক্তব্য রাখেন রুকনুজ্জামান রতন প্রমুখ। উক্ত সভায় বক্তারা বলেন আমাদের সকলকে ঐক্যবদ্ব থাকতে হবে, ঐক্যবদ্ধের কোন বিকল্প নেই। শ্রমিকদের ঘাম শুকানোর আগেই মালিকদের কে তার পারিশ্রমিক বুঝিয়ে দেওয়ার আহবান জানান। আমাদের সকলকে কর্ম ও দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তুলতে হবে।
সকলের বিপদ-আপদে এগিয়ে আসার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়। আমরাই আমাদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। আমরা একটি স্বাধীন পেশার শ্রমিক তাই আমাদের ঐক্যবদ্ধ ছাড়া আর কোন পথ নেই। আলোচনা শেষে দোয়া করেন জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার শিক্ষক আনোয়ার বিন মুসলিম। উক্ত আলোচনা সভা শেষে সকলের মতামতের ভিত্তিতে মলিন মিয়া কে সভাপতি ও জাহিদ হাসানকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর