1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সাউথইস্ট ব্যাংক পিএলসি ও বিডিজবস ডটকম লিমিটেড এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৪৮ বার পঠিত

সাউথইস্ট ব্যাংক পিএলসি. বেতন, অর্থপ্রদান, সংগ্রহ এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যাংকিং পরিষেবা প্রদানের জন্য বিডিজবস ডটকম লিমিটেডের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ঢাকায় সাউথইস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন এবং বিডিজবস ডটকম লিমিটেডের মহাব্যবস্থাপক, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, মোঃ মোসাদ্দিক বিন কামাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন।

এই চুক্তির অধীনে, বিডিজবস ডটকম লিমিটেডের কর্মকর্তা ও কর্মচারীগণ সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর পে-রোল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে তাদের বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধা পাবেন। এ ছাড়া বিডিজবস ডটকম লিমিটেড, ব্যাংক এর কর্পোরেট পেমেন্ট মডিউল সিস্টেমের মাধ্যমে পরিবেশকদের পেমেন্ট এবং যেকোনো ধরনের ফান্ড ট্রান্সফার তাৎক্ষণিক ভাবে সম্পন্ন করতে পারবেন।

সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী ও মাছুম উদ্দিন খান এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর