1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

পাকিস্তান সফর বাদ আইপিএল খেলবেন নিউ জিল্যান্ডের ক্রিকেটাররা

ক্রীড়া ডেস্কঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৫৯ বার পঠিত

বিশ্বকাপের আগে এপ্রিলে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফর করবে নিউ জিল্যান্ড। কিন্তু এই সফরে না যাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের ৮ তারকা ক্রিকেটারের। তারা পাকিস্তান সফরের পরিবর্তে আইপিএলে খেলার জন্য অনাপত্তিপত্র নেওয়ার চেষ্টা করবেন।

এই তালিকায় আছেন ডেভন কনওয়ে (চেন্নাই সুপার কিংস), ড্যারিল মিচেল (সিএসকে), রাচিন রবীন্দ্র (সিএসকে), মিচেল স্যান্টনার (সিএসকে), কেন উইলিয়ামসন (গুজরাট টাইটান্স), লোকি ফার্গুসন (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু), ট্রেন্ট বোল্ট (রাজস্থান রয়্যালস) ও গ্লেন ফিলিপস (সানরাইজার্স হায়দরাবাদ)।

তবে স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে- ৮ জনের সবাইকে হয়তো অনাপত্তিপত্র দেওয়া হবে না আইপিএল খেলবে। এদের মধ্যে উইলিয়ামসন, ড্যারিল মিচেল, ফার্গুসন, রাচিন ও ট্রেন্ট বোল্ট পেতে পারেন আইপিএল খেলার অনুমতি। বাকিদের হয়তো যেতে হবে পাকিস্তান সফরে। আর সফর শেষ করে যোগ দিতে পারবেন আইপিএলে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর