1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

সাভারে ফুটবল টুর্নামেন্ট কে ঘিরে আনন্দের মেলা

এস কে সুলতান, সাভার (ঢাকা):
  • প্রকাশে সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১০৫ বার পঠিত

সাভারে ফুটবল টুর্নামেন্ট কে ঘিরে বইছে আনন্দের মেলা, দেশের নানা আন্দোলন সংগ্রামের সময় পার করে এমন বিনোদন দেখে সাধারণ মানুষের আনন্দের যেন শেষ নেই, দর্শনার্থীদের বসার স্থান ছিল কানায় কানায় পূর্ণ, বিভিন্ন বাসা বাড়ীর ছাদে বসে খেলা উপভোগ করেছে উৎসুক জনতা, এমনটি ঘটেছে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের পূবহাটী গ্ৰামে।

শুক্রবার সন্ধ্যায় যুবনেতা ইয়ার মোহাম্মদ শাওনের আয়োজনে, ইয়াজউদ্দিন সরকার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত হয়, সে সময় সেখানে আমিন বাজার দল সাভার এফসি দল কে তিন এক গোলে পরাজিত করেছে।

এ সময় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও তেঁতুলঝোড়া ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান হাজী জামাল উদ্দিন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সভাপতি ও বনগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আমান উল্লাহ সরকার, ব্যারিস্টার নয়ন সরকার, লালন সরকার, চয়ন সরকার সহ অনেকে।

এ সময় এক দর্শনার্থী বলেন, খুব চমৎকার একটি খেলা আমরা উপভোগ করলাম এই ধরনের খেলাধুলা আরো বেশি আয়োজন করা উচিত এর ফলে সমাজে মাদকের প্রভাব অনেকটাই কমে আসবে। এ সময় খেলার সাথে সংশ্লিষ্ট একজন বলে আমরা ভাবতে পারিনি আমাদের এই ক্ষুদ্র আয়োজন এতটা সারা ফেলবে, প্রায় ৩২ টি দল এই খেলায় অংশ গ্রহণ করেছেন।

এ সময় খেলার আয়োজক ইয়ার মুহাম্মদ ইয়াসিন সরকার শাওন জানান, যুবকরা খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকলে সমাজে মাদকের প্রভাব অনেকটাই কমে যাবে, আমরা বিজয়ী দলকে পঞ্চাশ হাজার টাকা ও রানার্সআপ দল কে ৩০ হাজার টাকা পুরস্কার বিতরণের মাধ্যমে তাদের খেলার প্রতি উৎসাহ কে আরো বৃদ্ধি করার চেষ্টা করছি।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর