1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

থানা ভাংচুর মামলায় পুকুর সিন্ডিকেটের মূল হোতা বিশু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১২২ বার পঠিত

পুকুর সিন্ডিকেট ও অবৈধ মাদক মামলার আসামী শরিফুল ইসলাম বিশুকে গ্রেফতার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। প্রেমতুলী পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই বরুণ বিষয়টি নিশ্চিত করেছেন। শরিফুল ইসলাম বিশু ৫ আগস্টের থানা ভাংচুর মামলার এজাহারনামীয় আসামী।

১৭ নভেম্বর (রবিবার) দুপুর ১২: ০০ টায় উপজেলার রাজাবাড়ী হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেফতার করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শরিফুল ইসলাম বিশু গত ৫ আগস্টের ঘটনায় থানা ভাংচুরের সাথে জড়িত বলে পুলিশ সূত্রে জানা যায়। যার মামলা নং -৩। গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সদস্য শরিফুল ইসলাম বিশু জাহানাবাদ ( সুলতানগঞ্জ) এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।

এলাকাবাসী জানান, বিশু অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত।এছাড়াও তিনি আওয়ামী লীগের দলীয় কার্যক্রমে বড় অংকের টাকা অর্থায়ন করতেন। সে উপজেলার সরকারি পুকুর সিন্ডিকেটের মূল হোতা। মৎস্য চাষীরা কেউ তার হাত থেকে রেহাই পাইনি।পুকুর চাষীদের বিরুদ্ধে হয়রানি মুলক মামলা, এসিল্যান্ড অফিসকে হাত করে সিন্ডিকেট গড়ে তোলা যার সব কিছুই করেন বিশু। লিজকৃত পুকুরের একটি বড় অংশ তার হাতেই।
এভাবেই তিনি গড়ে তুলেছেন আলিশান বাড়ি ও অঢেল সম্পদ। দিনমজুর বিশু পুকুর সিন্ডিকেট ও মাদক ব্যবসা করেই এত সম্পদের মালিক হয়েছেন বলে জানা যায়।

উল্লেখ্য, তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় আরও পৃথক ২ টি মামলা রয়েছে, ২৯ সেপ্টেম্বর ২০১৬ সালে বিশু মাদকসহ গ্রেফতার হয়। যার ১ টি এফআইআর নং-৩৫/১৬ । এছাড়াও ১৪ নভেম্বর ২০২৩ সালে নাশকতা মামলায় অর্থায়নের দায়েও তিনি গোদাগাড়ী মডেল থানা পুলিশের কাছে গ্রেফতার হন।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ ( দায়িত্বপ্রাপ্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, থানা ভাংচুর মামলায় আমরা বিশুকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং মামলার কার্যক্রম শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর