1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

কাপাসিয়ায় আলেম সমাজকে কটাক্ষ করায়  প্রতিবাদ ও বিক্ষোভ

শরিফ সিকদার, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি :
  • প্রকাশে সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৮৫ বার পঠিত
গাজীপুরের কাপাসিয়ায় আলেম সমাজকে কটাক্ষ করে অকথ্য ভাষা ব্যবহারের তীব্র নিন্দায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলার টোক নয়ন বাজার ও বীর উজলী বাজারে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেন টোক ইউনিয়নের তৌহিদী জনতনা ও আলেম সমাজ।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে   আলেম  উলামাদের নিয়ে মন্তব্য করায় টোক ইউনিয়নের বড়চালা গ্রামের অবসর প্রাপ্ত সেনাসদস্য মো : রফিকুল ইসলাম রতনের বিচারের দাবী জানিয়ে আসছেন।

এ সময় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাবেক সুপার মাওলানা আব্দুল মান্নান সরকার, মাওলানা হেলাল উদ্দিন বেলালী, মাওলানা সোহাইল আহম্মেদ, আব্দুল গাফ্ফার আজাদী, আব্দুস সামাদ প্রমুখ।

বক্তারা বলেন, অতিবিলম্বে রতনকে স্ব শরীরে এসে আলেমদের কাছে ক্ষমা চেয়ে তওবা করতে হবে। অন্যথায় দূবার আন্দোলনের ডাক দেয়া হবে। সরকারের নীতি নির্ধারনী পর্যায়ে যারা রয়েছেন তারা  এই রতনের ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রদানের কারণে প্রতিবাদ সভা থেকে তার বিচারের জোড় দাবি জানানো হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর