1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

দীর্ঘ ১৪বছর পর নওগাঁর রাণীনগরে টিএসপিএলের উদ্বোধন

সাহেব আলী সরকার, নওগাঁ :
  • প্রকাশে সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১১৯ বার পঠিত
  •  খেলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে দীর্ঘ ১৪বছর পর নওগাঁর রাণীনগরের ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ে ঘরোয়া পরিবেশে শুরু হয়েছে শর্ট পিচ ক্রিকেট টিএসপিএল। শুক্রবার সকালে স্কুল মাঠে স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ফোরামের উদ্যোগে শুরু হওয়া ত্রিমোহনী স্কুল প্রিমিয়ার লীগের
  • আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্কুলের সাবেক সভাপতি মোকলেছুর রহমান বাবু।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মোত্তালিব, স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থী ফোরামের অন্যতম সদস্য প্রকৌশলী প্রবীর কুমার পাল প্রমুখ। এছাড়াও স্কুলের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন একসময় ঐতিহ্যবাহী ত্রিমোহনী স্কুলের মাঠ সকল বয়সের খেলোয়ারদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠতো। বিকেল হলেই কাশিমপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে খেলার জন্য খেলোয়াররা মাঠে সমবেত হতো। কিন্তু ২০১০সালের পর থেকে বন্ধ হয়ে যায় সেই খেলার আসর। আজ আবার ত্রিমোহনী স্কুল প্রিমিয়ার লীগ-২০২৪ এর উদ্বোধনের মাধ্যমে সেই হারিয়ে যাওয়া আসরকে ফিরিয়ে আনার মাধ্যমে স্কুল মাঠ প্রাণবন্ত হয়ে উঠলো।

এই আয়োজনের মধ্যদিয়ে আবারোও স্কুলের মাঠে খেলোয়াড়ের উপস্থিতির দেখা মিলবে বলে আশা প্রকাশ করছে আয়োজকরা। এমন ধারা অব্যাহত রাখতে আগামীতেও আয়োজকদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখা হবে বলে জানান প্রাক্তন শিক্ষার্থী ফোরামের অন্যতম সদস্য প্রকৌশলী প্রবীর কুমার পাল।

এসময় স্কুলের বিভিন্ন সালে পাশ করা শিক্ষার্থীদের পদচারনায় মুখর হয়ে ওঠে পুরো স্কুল প্রাঙ্গন। স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত মোট ৮টি দল লীগে অংশগ্রহণ করছে। আগামী শুক্রবার লীগের চু’ড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর