1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ফ্যাসিবাদের গাছ কেটেছি,শিকড় উপড়ে ফেলতে প্রয়োজনে আমৃত্যু লড়াই করবো-আসিফ মাহমুদ

সোহেল রানা, টাঙ্গাইল :
  • প্রকাশে সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১১০ বার পঠিত

যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, মওলানা ভাসানী মজলুমের অধিকার প্রতিষ্ঠায় আমৃত্যু লড়াই সংগ্রাম করেছেন, ফ্যাসিবাদের মুলোৎপাটন না হওয়া পর্যন্ত আমাদেরও লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে।

তিনি বলেন, যে লক্ষ্য নিয়ে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি,সে আন্দোলন শেষ হয়ে যায়নি। আমরা ফ্যাসিবাদের শুধু গাছটা কাটতে পেরেছি। কিন্তু মূল শিকড় উৎপাটন হয়নি। প্রশাসনের মধ্যে এখনো ফ্যাসিবাদের ভূত সর্বত্র রয়ে গেছে। তাদের উৎপাটন না করা পর্যন্ত আমাদের আন্দোলন ও সংগ্রাম অব্যহত থাকবে।

আজ বুধবার বিকেলে টাঙ্গাইলের সন্তোষে দরবার হলে মজলুম জননেতা মওলানা ভাসানীর ৪৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে “মওলানা ভাসানী ও নতুন বাংলাধেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তেব্যে তিনি এ সব কথা বলেণ। সভায় প্রধান বক্তা ছিলেন উপদেষ্টা মাহফুজ আলম।

কবি ও রাষ্ট্র চিন্তক ফরহাদ মজহার এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে ভিসি প্রফেসর ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল, ভাসানী ভাউন্ডেশনের সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ।

উপদেষ্টা আরও বলেন, বিসিবি আমাদের তালিকা দিয়েছে, সারা দেশের নয়টি স্টেডিয়ামে আন্তর্জাতিক খেলা কখনও কখনও হতো। কয়েকটা আছে, যেগুলোতে ২৬ বছর আগে আন্তর্জাতিক খেলা হয়েছে। সেগুলোকে ব্যবহারযোগ্য করা হবে। এ ছাড়া বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থাগুলো পুনর্গঠনের কাজ চলছে। তাদের জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

প্রধান অতিথি বলেন দুই সহ¯্রাধিক শহীদের জীবন এবং ত্রিশ হাজার বীর যোদ্ধাদের ত্যাগের বিনিময়ে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি। এখন আমরা নতুন বাংলাদেশ তৈরি করার স্বপ্ন দেখছি, নির্মাণে কাজ করছি। ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর মওলানা ভাসানী বলেছিলেন আমাদের সংগাম এখনো শেষ হয়নি। তেমনি বৈষম্য বিরোধী আন্দোলনে ফ্যাসিস্টের পতনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেলেও আমাদের সংগ্রাম শেষ হয়নি। সংগ্রাম শেষ হতো যদি মুজিববাদী সংবিধানের পক্ষে কথা বলার বাংলাদেশে কেউ থাকতো না। মুজিবের ছবি নামানোয় কেউ মায়া কান্না করতো না।

তিনি আরও বলেন, যত দিন নতুন প্রজন্ম প্রশাসনের বিভিন্ন জায়গায় দায়িত্ব না নেবে ততদিন পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলনের লক্ষ্য অর্জিত হবে না। তিনি টাঙ্গাইল স্টেডিয়াম কে বৈষম্ বিরোধী আন্দোলনের শহীদ মারুফের নামে করার ঘোষনা দেন। এর আগে অতিথিদ্বয় মওলানা ভাসানীর মাজার জিয়ারত করেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর