1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৯৬ বার পঠিত

বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে রাজধানীর উত্তরায় স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে।

একক ও দলীয় নৃত্য, সংগীত আর নানাবিধ আয়োজনে মুখরিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শিক্ষায়তনটির ১৩ নম্বর সেক্টর ক্যাম্পাসে অধ্যয়নরত ইংরেজি ভার্সনের ছাত্রছাত্রীরা। উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের  ক্যাম্পাসের কামালউদ্দিন মিলনায়তনে আয়োজিত

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সেনানিবাস থানার থানা শিক্ষা অফিসার শাহীনা আক্তার। ছাত্রছাত্রীদের মনোমুগ্ধকর আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন থানা সহকারি শিক্ষা অফিসার আজিজা আক্তার, মাইলস্টোন কলেজের উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব:), মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ মিসেস রিফাত নবী আলম এবং মাইলস্টোন কলেজের উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম প্রমুখ।

গত ১২ নভেম্বর অনুষ্ঠিত বর্ণাঢ্য সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় ছিলেন ১৩ নম্বর সেক্টর ক্যাম্পাসের (ইংরেজি ভার্সন) পরিচালক ও ইনচার্জ মিসেস খুরশীদ জাহান চৌধুরী।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর