1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁর ইউপি চেয়ারম্যান রুবেল আটক

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৯৪ বার পঠিত

নওগাঁ সদর উপজেলার ৯নং চন্ডিপুর ইউনিয়ন পরিষদের প্রভাবশালী চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খুরশিদ আলম রুবেলকে আটক করে জেলা হাজতে পাঠিয়েছে পুলিশ।

সূত্রে জানা, অর্থের বিনিময়ে হাঠৎ রাজনীতিতে আগমন ঘঠে রুবেলের। তৎকালীন সাংসদের বিশ্বস্ত ব্যক্তিতে পরিণত হওয়ায় গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগের নৌকা প্রতিক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর থেকে ইউনিয়ন জুড়ে গড়ে তোলেন নিজের একক আধিপত্য। স্বজনপ্রীতির মাধ্যমে নিজস্ব লোক দিয়ে ইউনিয়নের সকল উন্নয়নমূলক কর্মকান্ড নামেমাত্র শেষ করে অর্থ লোপাট করেছেন। কোন কাজই তিনি অর্থ ছাড়া করতেন না।

ইউনিয়নের সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করতেন সদস্যদের। পেশীবলের দ্বারা তুলসীগঙ্গা নদী খননের সরকারি মাটি ইউনিয়ন আ’লীগের নামে হরিলুট করেছেন। গত ২০২২সালে গাংজোয়ার উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি থাকাকালীন সময়ে প্রধান শিক্ষক, সহকারি প্রধান শিক্ষক, ল্যাব সহকারি, আয়া, নিরাপত্তা প্রহরি ও পরিচ্ছন্নতাকর্মী পদে নিয়োগের মাধ্যমে হাতিয়েছেন প্রায় অর্ধকোটি টাকা। তার বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলেই করেছেন হয়রানী। বৈষম্য বিরোধী আন্দোলনের পর রুবেলের বিভিন্ন অনিয়ম আর দুর্নীতির অভিযোগ এনে একাধিক মামলা দায়ের করা হয়। এরপর থেকে রুবেল লাপাত্তা হয়ে যান ফলে নিয়মিত পরিষদে না আসার কারণে চরম ভাবে ব্যাহত হয়ে পড়ে পরিষদের জরুরী নানা কর্মকান্ড।

জেলা গোয়েন্দা সংস্থার (ডিবি) ওসি আব্দুল মান্নান জানান গোপন সংবাদের ভিত্তিতে চেয়ারম্যান খুরশিদ আলম রুবেলকে জেলার রাণীনগর উপজেলা থেকে আটক করা হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের পর তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সোমবার রুবেলকে আটক করে সদর থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান চেয়ারম্যান রুবেলকে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। রিমান্ডের জন্য আবেদনও করা হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে জিজ্ঞাসাবাদে রুবেলের কাছ থেকে আরো তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর