1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১২২ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় শহরের বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী। তারা এসব ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় দায়েরকৃত হত্যা চেষ্টা ও নাশকতা মামলার আসামী। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোজাফফর হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, শহরের কান্দিপাড়ার বাসিন্দা ও ওলামা সমন্বয় পরিষদের সভাপতি ক্বারী আনাছ মিয়া-(৫৫), পৌর এলাকার শিমরাইল কান্দির বাসিন্দা, জেলা ভ্যান রিকসা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক দুলাল মিয়া-(৪৮), সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের বাসিন্দা ও সুহিলপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শওকত মিয়া-(২৭) ও শহরের উত্তর শেরপুরের বাসিন্দা এবং ৪ নং ওয়ার্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সুমন মিয়া-(৩৫)।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোজাফফর হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা সদর থানায় দায়েরকৃত হত্যা চেষ্টা ও নাশকতা মামলার আসামী। সোমবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর