1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

হত্যা চেষ্টা ও নাশকতা মামলার ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামীলীগের ৬ নেতা-কর্মী গ্রেপ্তার

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১১৯ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে ও গত শনিবার রাতে জেলার নবীনগর, বাঞ্ছারামপুর ও নাসিরনগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা সবাই হত্যা চেষ্টা ও নাশকতা মামলার আসামী। পুলিশ মিডিয়া উইংস, ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মোঃ হাসান উদ্দিন (৫৩), বাঞ্ছারামপুর উপজেলার বাহেরচর গ্রামের বাসিন্দা ও আওয়ামীলীগের কর্মী মোঃ শাহিন ইকবাল (৪৫), একই উপজেলার মধ্যপাড়া গ্রামের বাসিন্দা ও আওয়ামীলীগের কর্মী খলিল মিয়া-(৫৮), নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল গ্রামের বাসিন্দা ও উপজেলা যুবলীগের সদস্য মোঃ আল কাউছার-(৪২), আখাউড়া পৌর আওয়ামীলীগের ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য মোঃ আবুল হাশেম-(৪৩) ও ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য শিবলী-(৪৮)।
পুলিশ মিডিয়া উইংস, ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মোঃ হাসান উদ্দিনকে শনিবার রাতে নবীনগর উপজেলার জিনোদপুর এলাকা থেকে, মোঃ শাহীন ইকবালকে শনিবার রাতে বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী এলাকা থেকে, খলিল মিয়াকে একই উপজেলার মধ্যপাড়া থেকে, মোঃ আল কাউছারকে নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল এলাকা  থেকে, আবুল হাশেম ও শিবলীকে আখাউড়া পৌর এলাকার নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতরা সবাই হত্যা চেষ্টা ও নাশকতা মামলার আসামী। রোববার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর