1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

কালিয়াকৈরে বাস  ও  প্রাইভেটকার সংর্ঘষে তিনজন নিহত 

কালিয়াকৈরে (গাজীপুর) প্রতিনিধি :
  • প্রকাশে সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৮৭ বার পঠিত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর শিলাবৃষ্টি পাম্প এলাকায় শনিবার দিবাগত মধ্যরাতে যাত্রীবাহী বাস  ও  প্রাইভেটকার সংর্ঘষে তিনজন নিহত হয়েছেন।
এ সময় আহত হয়েছেন আরেক যাত্রী। ওই ঘটনায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কার আটক করেছে পুলিশ।  পরে রোববার সকালে ওই তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করে নাওজোড় হাইওয়ে পুলিশ ।
নিহতরা হলেন, টাঙ্গাইলের সখিপুর উপজেলার আন্দি পূর্ব পাড়গা গ্রামের সবুর মিয়ার ছেলে নাসির উদ্দিন(২৩), সেকান্দার আলীর ছেলে জুয়েল রানা(৩২) ও  একই জেলার মধুপুর উপজেলার চাকন্দ বীরবাড়ি গ্রামের সৈয়দ আলীর ছেলে মুসলিম উদ্দিন(৩০) ।
এ ঘটনায় আজিজুল হক (২০) এক যাত্রী গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন ।
স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ সূত্র জানা যায়, শনিবার রাতে আড়াইটার দিকে (ঢাকা মেট্রো-গ ২৩-১২৫২) প্রাইভেটকারে করে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন চার যাত্রী।  এদিকে সূত্রাপুর শিলাবৃষ্টি পাম্প এলাকায় পৌছালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ইউর্টান নেয়ার সময় উত্তরবঙ্গগামী (ঢাকা মেট্রো-ব ১৪-০৬৮২) যাত্রীবাহী বাস প্রাইভেট কারের পিছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাইভেটকারের একযাত্রী নিহত হয় । পরে স্থানীয়া মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে একজন ও কুমুদিনি হাসাপাতালে একজন নিহত হয় । অপর এক যাত্রীকে গুরতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে পাঠায় ।
এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ । তবে ওই বাসের চালক পলাতক রয়েছেন । নাওজোড় হাইওয়ে পুলিশের এস আই শহিদুল ইসলাম বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে। নিহত তিনব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।  এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন ।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর