1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

কালিয়াকৈরে বিএনপির ফ্যাসিবাদ  আওয়ামী বিরোধী মিছিল অনুষ্ঠিত 

কালিয়াকৈরে (গাজীপুর) প্রতিনিধি :
  • প্রকাশে সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১০১ বার পঠিত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রবিবার সকালে উপজেলা বিএনপির  ফ্যাসিবাদ আওয়ামী বিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি ও গাজীপুর ১ আসনের ধানের শীষের মনোয়ন প্রত্যাশী ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে রবিবার সকালে সাহেব বাজার এলাকা থেকে রক্তে ভেজা বাংলায় আওয়ামীলীগের ঠাঁই নাই,এই স্লোগানকে সামনে একটি র‍্যালি বের হয় র‍্যালিটি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও কালিয়াকৈর বাজার প্রদক্ষিণ করে সাহেব বাজার এলাকায় গিয়ে শেষ হয়।
কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন বলেন,এ দেশে ফ্যাসিবাদ, স্বৈরাচার, আওয়ামীলীগ অস্থিরতা সৃষ্টি করতে চায়, আওয়ামীলীগের রাজনীতি নিষিদ্ধ করার আহ্বান জানাচ্ছি, সেই সাথে আওয়ামী লীগের ধূসররা যেন মাঠে থাকতে ,মিটিং, মিছিল করতে না পারে, সে বিষয়ে  নেতৃবৃন্দকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন,কালিয়াকৈর উপজেলা বিএনপি প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম মাহবুব হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুজ্জামান শিপলু বকশি, রতন সরকার,শাকিল হোসেন সহ  বিএনপি,  যুবদল,ছাএদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর