1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

যে সময় ও জায়গাগুলোতে দোয়া কবুল হয়

ধর্ম ডেস্ক:
  • প্রকাশে সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১০৫ বার পঠিত

দোয়া ইসলামের অন্যতম ইবাদত। হাদিস শরিফে দোয়াকে ইবাদতের মগজ আখ্যায়িত করা হয়েছে। দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহর ওলি হওয়া জরুরি নয়। যেকোনো পাপী বান্দার দোয়াও মহান আল্লাহ কবুল করেন। আল্লাহর রাসূল সা. যেকোনো প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হলে দোয়ায় মত্ত হয়ে যেতেন।

পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেন, ‘যখন তোমার কাছে আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞেস করে (তখন বলে দাও যে), নিশ্চয়ই আমি তাদের কাছে। প্রার্থনাকারী যখন আমাকে ডাকে, তখন আমি তার ডাকে সাড়া দিই। সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয় ও ঈমান আনয়ন করে। আশা করা যায়, তারা সফলকাম হবে।’ (সূরা বাকারা, আয়াত : ১৮৬)

প্রয়োজন পূরণে ও আল্লাহর রহমত লাভের আশায় প্রায় সময় অনেকে দোয়া করে থাকেন। কিছু কিছু সময় ও জায়গায় দোয়া করলে কবুল হওয়ার সম্ভবনা রয়েছে প্রবল।

এখানে এমন কিছু সময় ও জায়গা তুলে ধরা হলো-

* নামাজের সিজদা এবং শেষ বৈঠকে তাশাহহুদের পর।
* কদরের রাতে ও আরাফার দিনে।
*  রমজান মাসে দোয়া করা।

* আজানের সময়, আজান ও ইকামতের মধ্যকার সময় এবং যুদ্ধের সময়।
*  জুমার দিনে ইমামের মিম্বরে বসা থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত সময়।
*  শেষ রাতে এবং ফরজ নামাজের পর।

* বৃষ্টির সময়।
*  অনুপস্থিত মুসলিম ভাইয়ের জন্য করা দোয়া।
*  জুলুমকারীর উপর মাজলুমের দোয়া।

*  সন্তানের জন্য মা-বাবার দোয়া।
*  মুসাফিরের দোয়া।
*  ইফতারের সময় রোজাদারের দোয়া।

*  বিপদগ্রস্ত ব্যক্তির দোয়া।
*  ন্যায়পরায়ণ শাসকের দোয়া।
*  হজের সময় ছোট ও মধ্য জামরায় কঙ্কর নিক্ষেপের দোয়া।

* কাবার ভেতরে করা দোয়া।
*  সাফা-মারওয়া পাহাড়ের উপর করা দোয়া।
*  আল্লাহর রাস্তায় (জিহাদ) সৈন্যদের অগ্রসর হওয়ার সময়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর