1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

বর্তমান বিশ্বে এগিয়ে যেতে হলে প্রযুক্তি কেন্দ্রিক গবেষণায় মনোযোগ দিতে হবে: বিডিইউ উপাচার্য

কালিয়াকৈরে (গাজীপুর) প্রতিনিধি :
  • প্রকাশে সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২৬১ বার পঠিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেছেন, বর্তমান বিশ্ব হচ্ছে প্রযুক্তির বিশ্ব, এই প্রযুক্তি বিশ্বে আমাদের এগিয়ে যেতে হলে প্রযুক্তি কেন্দ্রিক গবেষণায় মনোযোগ দিতে হবে।
০৯ নভেম্বর ২০২৪ (শনিবার) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) এর আয়োজনে ‘মেশিন ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস’শীর্ষক দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্সের ক্লোজিং সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য বলেন, আমাদের ইন্ডাস্ট্রি এবং একাডেমির মধ্যে সম্পর্ক গড়ে তুলতে হবে। যদি আমরা ইন্ডাস্ট্রি এবং একাডেমির মধ্যে সম্পর্ক গড়ে তুলতে না পারি তাহলে প্রযুক্তিগত উন্নয়ন করা সম্ভব হবে না।
তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়তে এ ধরনের কনফারেন্স তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে মাননীয় উপাচার্য বলেন, এই কনফারেন্সে একাডেমি এবং ইন্ডাস্ট্রির একটি সংযোগ রয়েছে, এখানে উভয় শ্রেণীর প্রতিনিধিত্ব রয়েছে। মেশিন ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা সায়েন্স, সাইবার সিকিউরিটিসহ নতুন নতুন প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে এই কনফারেন্সে আলোচনা হয়েছে যা প্রযুক্তি নির্ভর বাংলাদেশ বিনির্মাণে আমাদের প্রেরণা যোগাবে।
কনফারেন্সে কী-নোট স্পিকার ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অধ্যাপক ও গবেষক প্রফেসর নিকোলা কাসাবভ, প্রফেসর মোহাম্মদ স্লিম আলুইনি, প্রফেসর ড. মো. আব্দুর রাজ্জাক, প্রফেসর সোজো ইনু, প্রফেসর ড. মোহাম্মদ আলী মনি।
 নোবিপ্রবির ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) ও পাঁচটি বিভাগ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস), কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) ও পরিসংখ্যান যৌথভাবে ৮-৯ নভেম্বর দুদিনব্যাপী কনফারেন্সের আয়োজন করেছে।
কনফারেন্সে বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশের বিখ্যাত বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানের ২১৬ জন গবেষক ৪৬ টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। ইভেন্টগুলোর মধ্যে ছিলো টেকনিক্যাল  সেশন, কী-নোট সেশন, গ্রাজুয়েট ফোরাম। কনফারেন্সে টেকনিক্যাল ট্র্যাকস হিসেবে ছিলেন এআই অ্যান্ড সফট কম্পিউটিং, স্মার্ট সেন্সিং অ্যান্ড সিকিউরিটি, ইমেজিং অ্যান্ড কম্পিউটার ভিশন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর